Wednesday, June 1, 2016
"তোমার ভালোবাসার গান"
সাইফুল-অন্তরীক্ষ(১৮/০১/২০১৪--১২;২২দুপুর)
জ্যোৎস্না রাতে তারার সাথে জাগে আমার প্রাণ
পাশে যদি হতো তোমার স্থান!
দেখতে পেতাম যদি তোমার চাঁদের মতো ঐ মুখ
আসতো তখন আমার মনে আকাশ ভরা সুখ।
তখন "তোমার ভালোবাসার গান" যদি তুমি গাইতে
হৃদয় ভরে আপন মনে স্নিগ্ধ হয়ে আমি, এককচিত্তে
নীলিমার পানে রূপালী চন্দ্রকিরণে তাকিয়ে,
তোমার গান শুনতে শুনতে, যেতাম হারিয়ে
স্বপ্নের ছায়াপথে চন্দ্রবক্ষপিষ্টে, ভালোবাসার বাসর সাজাঁতে ।
কখন-কখন আসবে তুমি ? আমার পাশে
শোনাবে আমায় "তোমার ভালোবাসার গান"।
ভরিয়ে দিতে আমার প্রেম পিপাসু প্রাণ।
হঠাৎ, কিছুক্ষন পর বিজলী চমকালো
পলকেই, রূপালী জ্যোৎস্নামাখা চাঁদ চলেগেল,
ঝিলমিল ঝিলমিল করা তারারাও যেন লুকালো।
মুহুর্তেই, রিমঝিম রিমঝিম করে আষাঢ় মেঘের
বৃষ্টি ঝরতে লাগলো।
তখনও আমি! বিদ্রোহী মনে বৃষ্টির পানিতে
বিরামহীন বিজলীঘাতে, নিদ্রাহারা প্রাণে
বর্ষার জলধারার সাথে, প্রসন্ন ভালোবাসার নিমিত্তে
চাই শুনতে, চরম আশাকূল চিত্তে
"তোমার ভালোবাসার গান"। তুমি শোনাবেতো আমায়?
Subscribe to:
Post Comments (Atom)
Search
Send Message to Us
Popular News
-
Rainy Day Love Message Bangla Font: বৃষ্টির দিন মেঘলা আকাশ, স্বপ্নর মাঝে শুন আভাস! স্মৃতির পাতা যায় হারিয়ে, তোমায় খুজি হাত বা...
-
Linear Regression using a calculator (Casio fx-991Ms). Regression using a calculator for STAT 217.
-
The law students of East West University attended a legal seminar on invitation from the U.S. Embassy Dhaka. . The topic of the seminar was...
-
বেশ কিছুদিন আগের কথা চুয়েট রোবটিক্স এ একটা প্রোগ্রাম ছিল, থাকার জন্য সেরকম ব্যাবস্থা ছিল না। মহা টেনশন এ পড়ে গেলাম। অবশেষে স্কুল লাইফের এক ...
-
Prize Giving Ceremony of the 1st Intra-Department Moot Court Competition (Fall 2015) organized by the EWU Law Club Mr Tawhidul Isl...

0 comments:
Post a Comment